করোনাভাইরাসে একদিনে এটাই সবোর্চ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৩৮ জনে। মারা গেছেন মোট ৭৫ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট ৫৮ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।
বাংলাদেশে প্রথম ৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন। সেই থেকে এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে প্রায় ৫০০ রোগীকে।
তাদের মধ্যে ২৭ জন রোগীকে আইসিইউ সেবা দেয়া হয়েছে। যা মোট আক্রান্তের ১.৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ২,১৯০ জনের নমুনা সংগ্রহের করা হয়। এরমধ্যে ২৬৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোনাভাইরাসের এই নমুনা পরীক্ষা আগের চাইতে বাড়ানো হলেও এটা আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তবে তিনি জানিয়েছেন যে রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করছেন না। অনেকে আক্রান্ত জেনেও সেই তথ্য গোপন করছেন, যার কারণে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে মন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লকডাউন কার্যকরের ওপর জোর দিয়েছেন তিনি।
বহুতল ভবনে যারা থাকেন তাদেরকে নিয়মিত আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি লিফটের বাটন, সিড়ির হাতল, দরজার হাতল নিয়মিত জীবাণুমুক্ত করার পরামর্শ দেন। more


No comments:
Post a Comment