সময় বড়ই খারাপ। যা নতুন করে আর বিশ্লেষণের প্রয়োজন নেই। প্রতিদিনই করোনা ভাইরাসের আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বেড়েই চলছে। বাড়ি ফিরছে অতি সামান্য সংখ্যক। যা ভাবারই বিষয়।
সময় ভীষণ খারাপ। পৃথিবী ভালো নেই। লকডাউন নামের অদৃশ্য এক খাঁচায় বন্দি পুরো পৃথিবী। আল্লাহর এক আজাব নেমে আসছে আমাদের দিকে। চিকিৎসকরা নিজেদের জীবনের মায়া ছেড়ে করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। পুলিশ-সেনাবাহিনী-ফায়ার সার্ভিস-বিজিবির সদস্যরা খাটছেন আমাদের জন্যই, কেবল আমাদের জন্যই।
ধর্মীয় উপাসনালয়গুলোতে যাওয়ায় ক্ষেত্রে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আমাদের প্রাণ প্রিয় হেরেম শরীফ, মদীনা মুনাওয়ারায়ও নিষেধাজ্ঞা। আমরা মসজিদে যেতে পারছি না। জুমা পড়তে পারছি না। বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমাদের জন্যই। কেবল আমাদের এই ভয়ানক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে।
কিন্তু তবুও আমরা সচতেন নই। একটি বার কি ভাবা উচিত ছিল না আমরা নিজেদের কারণে কেন অন্যের বিপর্যয় ডেকে আনছি। আমাদের কি ডাক্তারদের প্রতি একটুও মায়া হয় না? আমাদের কারণে তারা ভুগছে। তাদের আকুতিগুলো কি আমাদের কানে যায় না? more


No comments:
Post a Comment