উপসর্গহীন করোনায় না’গঞ্জ জেলা প্রশাসন কর্মকর্তার মৃত্যু - Bangla news

গল্প

উপসর্গহীন করোনায় না’গঞ্জ জেলা প্রশাসন কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ত্রাণ ও পূর্ণবাসন শাখার কর্মকর্তা মো. মনজুর হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার কোনো উপসর্গ প্রকাশ না পেলেও মৃত্যুর পর নমুনা টেস্ট করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।

শনিবার (১৮ এপ্রিল) মনজুর হোসেনের ছেলে মাজহারুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ এপ্রিল মারা যান জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার বেতার যন্ত্রচালক মনজুর হোসেন। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। 

মাজহারুল ইসলাম জানান, মৃত্যুর পর বাবার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় ফোন করে হাসপাতাল থেকে আমাদের জানানো হয় যে, বাবার করোনা পজিটিভ ছিল। শনিবার আমরা যাবার পর আমাদেরকে সব কাগজপত্র (মৃত্যু সনদ) বুঝিয়ে দেওয়া হয়েছে। বাবার লাশ ঢাকায় দাফন করা হয়েছে। 

‘তবে বাবার করোনার কোনো উপসর্গই ছিল না। তিনি সুস্থ ছিলেন। ১৫ এপ্রিল রাতে তিনি গ্যাসট্রিকের ব্যথা অনুভব করলে ওষুধ খান। এতে পেট খারাপ হলে ১৬ এপ্রিল সকাল ৬টায় আমরা তাকে নিয়ে হাসপাতালে যাই। ওইদিন সকাল ৯টায় তিনি মারা যান।’

এদিকে শনিবার বিকেলে মনজুর হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় প্রো-একটিভ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই ইন্তেকাল করেন মনজুর হোসেন। মরহুমের আকস্মিক মৃত্যুতে জেলা প্রশাসনের সব কর্মকর্তা ও কর্মচারী গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। more

No comments:

Post a Comment

Tag Terpopuler

Pages