বিশ্ব নেতৃবৃন্দ ও করোপোরেট বিশ্বের নেতাদের নিয়ে নতুন করোনাভা্রাসের প্রতিষেধক ও কোভিড–১৯ চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরিতে একটি উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ শুক্রবার সংস্থাটির প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস এ কথা জানান। কিন্তু এর পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বৈশ্বিক এ উদ্যোগের সঙ্গে তারা নেই।
আল–জাজিরার খবরে বলা হয়, আজ শুক্রবার করোনাভাইরাসের ভ্যাকসিন ও এর কারণে সৃষ্ট রোগের চিকিৎসায় কার্যকর ওষুধ আবিষ্কারে বৈশ্বিক উদ্যোগের কথা জানান টেড্রস অ্যাহানম গেব্রেইয়েসুস। সমন্বিত এ উদ্যোগ সম্পর্কিত এক বিবৃতিতে তিনি বলেন, 'করোভিড–১৯ এর চিকিৎসা, এর পরীক্ষা ও একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি, উৎপাদন ও সমভাবে বিতরণের লক্ষ্যে এটি একটি অতি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কোভিড–১৯ মোকাবিলায় সব মানুষ যেন আমাদের হাতে থাকা সব অস্ত্র ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা সবাই একই হুমকির মুখে রয়েছি, যা উত্তরণে সম্মিলিত উদ্যোগ জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ ঘোষণায় সবাই আশ্বস্ত হলেও পাল্টা খবরে হতাশ হতেও সময় লাগেনি। কারণ যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে যে, ওষুধ ও ভ্যাকসিন তৈরির বৈশ্বিক এ উদ্যোগে শামিল হচ্ছে না সে। কার্যকর ওষুধ ও ভ্যাকসিন পেতে চলমান গবেষণাগুলোর গতি বৃদ্ধিতে এবং আহরিত জ্ঞানে সবার সমান প্রবেশাধিকার নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেওয়া উদ্যোগে থাকছে না বলে এরই মধ্যে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।জেনেভায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, 'এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকবে না। তবে এ উদ্যোগের দিকে আমরা দৃষ্টি রাখব।' see more


No comments:
Post a Comment