কুষ্টিয়ায় ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা - Bangla news

গল্প

কুষ্টিয়ায় ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এক ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান ও রিজু তামান্না ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিসমিল্লাহ ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও সংরক্ষণের দায়ে ফার্মেসির মালিক আশরাফুল হককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ও ওষুধ প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এসআরএস  more

No comments:

Post a Comment

Tag Terpopuler

Pages